সিমন রায়

স্বাগত সকলকে বং গার্ডেনে! আমি সিমন, এক বাগানবিলাসী। শহরের কোলাহলে থেকেও নিজের ঘরে, সামনের এক চিলতে বাগানে গাছপালা বড় করা আমার শখ বহুদিনের আর সেই শখ থেকেই আরও অনেক গাছপ্রেমীদের সাহায্য করতে, তাদের সঙ্গে জুড়তে শুরু করেথি এই বং গার্ডেন ওয়েবসাইট। আমাদের ট্যাগলাইন, 'জীবনে চাই একটু সবুজের ছোঁয়া'। আমি বং গার্ডেনের এডিটর-ইন-চিফ। নিজে গাছপালা নিয়ে কন্টেন্ট লিখি, অন্য বাগানবিলাসীদের লেখা এডিট করি। আমার প্যাশন হল টবে নানা ধরনের সবজি চাষ। আনন্দবাজার পত্রিকায় সাব-এডিটর হিসেবেও কাজ করে চলেছি। বাগানপ্রেম তার বাইরে এক অন্য জগৎ।

Scroll to Top